![]() সাবেক ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৬ নেতাকর্মীর কারাদণ্ড
২৬ January ২০২৪ Friday ৩:২৪:৩৫ AM
![]() ইন্দুরকানীতে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের ৭ বছর ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন। তারা হলেন- উপজেলার পত্তাশী ইউনিয়নের চরনী পত্তাশী গ্রামের মৃত দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে পত্তাশী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন হাওলাদার, পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলম ফকির, পত্তাশী ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক আ. মজিদ ফকির, পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন টুকু, পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন ও আ. কুদ্দুস। মামলার বাদী সাবেক ইউপি সদস্য রুহুল আমিন জানান, ২০০০ সালে জমি-জমাসংক্রান্ত বিরোধের জের ধরে উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। আসামিরা হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। ন্যায্য রায় পেয়ে তোফাজ্জেল হোসেন বলেন, অনেক দেরিতে এ রায় হলেও ন্যায়বিচার পেয়েছি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

