Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ১১:৩৯ PM
Barisal News
Latest News
Home » ইন্দুরকানী » পিরোজপুর » পিরোজপুরে পৃথক হামলায় ছাত্রলীগ নেতাসহ আহত দুই 
১৬ February ২০২৪ Friday ৩:৪৯:০১ PM
Print this E-mail this

পিরোজপুরে পৃথক হামলায় ছাত্রলীগ নেতাসহ আহত দুই 


পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

pirojpur-news-map পিরোজপুর সংবাদ মানচিত্র

পিরোজপুরে পৃথক হামলায় ছাত্রলীগ নেতাসহ দুইজন আহত হয়েছেন। এর মধ্যে প্রতিপক্ষের হামলায় মো. ছগির হাওলাদার (৩২) নামে এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

এছাড়া মো. রাজু শেখ (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত সহ হাতের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।  

এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। ওই পৃথক ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, জেলার ইন্দুরকানীতে মো ছগির হাওলাদার নামে এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় দুইজনের নামে মামলা করা হয়েছে। গত বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে আহত ছগিরের বড় ভাই আব্দুল জলিল হাওলাদার বাদী হয়ে অভিযুক্ত দুইজনের নামে থানায় মামলা দায়ের করেন।  

মামলার আসামিরা হলেন-উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত মো. শামসুল হক হাওলাদারের ছেলে মো. কামরুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী নারগিস আক্তার (২৭)।  

জানা যায়, গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ছগির হাওলাদার তার ব্যবসার পাওনা টাকা চাইলে কামরুল উত্তেজিত হয়ে ধারালো দা দিয়ে এলোপাতাড়িভাবে ছগিরের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। কোপে ছগিরের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। আহত ছগির উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে।

ইন্দুরকানী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, ছগির হাওলাদারকে কুপিয়ে জখমের ঘটনায় দুইজনের নামে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত কামরুল ইসলাম ও তার স্ত্রী নারগির আক্তারকে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

এছাড়া জেলার নাজিরপুরে  শত্রুতার জেরে মো. রাজু শেখ নামে এক ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতসহ হাতের রগ কেটে  দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত ওই নেতা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামনগর শেখমাটিয়া সড়কের হান্নান সর্দারের বাড়ির সামনে। আহত রাজু শেখ স্থানীয় শেখমাটিয়া গ্রামের সিদ্দিকুর রহমান শেখের ছেলে ও শেখমাটিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ একই এলাকার মো. লুৎফর রহমান শেখ (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যার আগে রাজু শেখ নিজ বাড়ির দিকে যাওয়ার সময় শত্রুতার জেরে একই এলাকার হাফিজ শেখ ও তার বাবা রব শেখ রাজুকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে ও ডান হাতের রগ কেটে দেয়।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার মুনিয়া জামান বলেন, অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, এ ঘটনায় আহত রাজুর বাবা বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। পরে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com