" />
AmaderBarisal.com Logo

ভোলায় প্রতিপক্ষের হামলায় যুবক খুন


আমাদেরবরিশাল.কম

১২ March ২০২৪ Tuesday ৫:১৩:০২ PM

দৌলতখান(ভোলা)প্রতিনিধিঃ

ভোলার দৌলতখানে প্রতিপক্ষের হামলায় আসিফ (২০) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় হামলার এ ঘটনা ঘটে।

আসিফ উপজেলার চর খলিফা ইউনিয়নের দিদারুল্লাহ গ্রামের বাবুলের ছেলে।

স্থানীয় সূত্র  জানিয়েছে, স্কুল পড়ুয়া এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে আসিফের সঙ্গে একই এলাকার কবির ও ফাহাদের দ্বন্দ্ব হয়। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষে আসিফ নিহত হন। এসময় আহত হন পাঁচজন।

তবে পুলিশ বলছে, প্রেম ঘটিত কারণ নিয়ে শত্রুতার জেরে সংঘর্ষের সূত্রপাত। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত করছে পুলিশ।

এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আফিসকে উদ্ধার করে ভোলা হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। এদিকে এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।