Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ১০:২৬ PM
Barisal News
Latest News
Home » ইন্দুরকানী » পিরোজপুর » ইন্দুরকানীতে ১৭৬ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা
১৬ March ২০২৪ Saturday ৬:১৪:৪৯ PM
Print this E-mail this

ইন্দুরকানীতে ১৭৬ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা


ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধিঃ

পিরোজপুরের ইন্দুরকানীতে এক চাষির বাগানের ১৭৬টি কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। কেটে ফেলা ওই সব গাছে কলা ধরেছিল।

ভুক্তভোগী কৃষকের নাম আব্দুস কুদ্দুস হাওলাদার। তিনি উপজেলার পাড়েরহাট ইউনিয়নের দড়িরচার বারৈখালী গ্রামের সেকেন্দার আলী হাওলাদারের ছেলে।

ভুক্তভোগী ওই কৃষক জানান, তিনি তার বাড়ি থেকে ২ কিলোমিটার দূরে ৬ কাঠা কৃষি জমিতে সাগর ও সবরিসহ উন্নত জাতের কলা চাষ করছেন। চলতি মৌসুমে ওই সব কলা গাছে কলা ফলেছে। ইতোমধ্যে কিছু কলা বিক্রিও করা হয়েছে। কিন্তু শনিবার (১৬ মার্চ) সকালে পার্শ্ববর্তী এক চাষি তার মোবাইলফোনে কল করে কলা গাছ কেটে ফেলার খবর জানান। তার কল পেয়ে কলা ক্ষেতে গিয়ে দেখতে পান -কলা গাছগুলো মাঝ খান থেকে কেটে ফেলা হয়েছে। কলা চাষই তার সারা বছরের আয়ের একমাত্র উৎস।  

তিনি আরও বলেন, এমন ঘটনা আর যেন না ঘটে সেজন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।  

ভুক্তভোগী চাষির ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণ যোগাযোগ বিভাগের ছাত্র মুনান হাওলাদার জানান, সকালে কলা ক্ষেতে গিয়ে বাবা সব কলা গাছগুলো কেটে ফেলার দৃশ্য দেখে খুবই মর্মাহত হয়েছেন। কলা গাছগুলোর সঙ্গে এমন শত্রুতার বিচার চাই।

এ ব্যাপারে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ভুক্তভোগী কৃষক একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com