" />
AmaderBarisal.com Logo

পিরোজপুরে সীমানা পিলার ক্রয়-বিক্রয়ঃ শিক্ষক ব্যাংকারসহ আটক ৫


আমাদেরবরিশাল.কম

১৭ March ২০২৪ Sunday ৮:০৪:০০ PM

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের নাজিরপুরে সীমানা পিলারসহ পাঁচজনকে আটক করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। রোববার (১৭ মার্চ) ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের কাঁটাবুনিয়া গ্রামের গ্রাম পুলিশ আক্রাম ফকিরের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বিক্রেতা উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের হাশেম ফকিরের ছেলে ও উপজেলার হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক টুকু ফকির (৫৫), ক্রেতা পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈরজানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহর আলী মোল্লার ছেলে ও অগ্রণী ব্যাংকের স্থানীয় শরৎগঞ্জ বাজার শাখার জুনিয়র অফিসার জাহাঙ্গির আলম মোল্লা (৩৫), একই জেলার ভাঙ্গুরা উপজেলার মোন্ডুতুষ ইউনিয়নের বোয়ালমারী গ্রামের আলহাজ মোকছেদ পোরামানিক ডাক্তারের ছেলে ফিরোজ আহম্মেদ পোরামানিক (৪৪), একই জেলার সদর উপজেলার পাবনা সদর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত জহুরুল হকের ছেলে ও পাবনা জেলার ওষুধ প্রশাসন অফিসের অফিস সহকারী আব্দুল মতিন মিয়া (৫২) এবং সিরাজগঞ্জ জেলার উল্লাপারা উপজেলার সদর ইউনিয়নের বজরাপুর গ্রামের মৃত আক্তারুজ্জামান পোরামানিকের ছেলে আবু সাঈদ পোরামানিক (৪৫)।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।