" />
AmaderBarisal.com Logo

লালমোহনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


আমাদেরবরিশাল.কম

২৬ March ২০২৪ Tuesday ৪:৫৩:০৭ PM

লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার লালমোহন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার দিবসটি উপলক্ষ্যে পৌরশহরের থানার মোড়ে শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনসহ সরকারি বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ করেন।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান-মাহমুদ-ডালিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি এসএম মাহবুব উল আলমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।