![]() লালমোহনে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ
২৭ March ২০২৪ Wednesday ৯:৪৩:৫৭ PM
লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ![]() ভোলার লালমোহন উপজেলায় ১৬ জন মৎস্যজীবীর বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত¡রে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এসব বকনা বাছুর বিতরণ করা হয়। লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান-মাহমুদ-ডালিমের সভাপতিত্বে ও উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদের সঞ্চালনায় এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

