" />
AmaderBarisal.com Logo

লালমোহনকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণার লক্ষ্যে যৌথ সভা


আমাদেরবরিশাল.কম

২৮ March ২০২৪ Thursday ১:১৯:৫৩ PM

লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার লালমোহন উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করার লক্ষ্যে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান-মাহমুদ-ডালিমের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।