![]() লালমোহনে ইউপি সদস্যের বিরুদ্ধে নানা অভিযোগ
৬ April ২০২৪ Saturday ২:০৪:২৩ PM
লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ![]() ভোলার লালমোহন উপজেলায় মো. আল-মামুন নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। আল-মামুন উপজেলার লালমোহন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তার অনিয়ম নিয়ে কেউ মুখ খুললে তাকে মারধর করে নিজের ক্ষমতার জানান দেন তিনি। এ ছাড়া ওই ওয়ার্ডের বিভিন্ন মানুষজনকে সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা। লালমোহন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এখন ইউপি সদস্য আল-মামুনের স্বঘোষিত সা¤্রাজ্যতে পরিণত হয়েছে। ইউপি সদস্য আল-মামুনের বিরুদ্ধে অভিযোগ করে লালমোহন ইউনিয়নের মুন্সির হাওলা এলাকার মো. রফিজল ইসলাম নামে এক বৃদ্ধ বলেন, দীর্ঘদিন ধরে আমি মাছ ধরার সঙ্গে জড়িত। যার জন্য একটি জেলে কার্ড করতে ইউপি সদস্য মামুনের কাছে যাই। তার কাছে গেলে আমার থেকে কার্ড করে দেওয়ার জন্য পাঁচ হাজার টাকা নেন। এর বিনিময়ে আমাকে তিনি একটি জেলে কার্ড করে দেন। ওই কার্ডের অনুকূলে আমি পাঁচ কিস্তি চাল পাই। দীর্ঘদির ধরে আমার জেলে কার্ডের চাল বন্ধ হয়ে যাওয়ায় বিষয়টি ইউপি সদস্য মামুনকে জানাই। তখন তিনি আমাকে জানান; আমি আর কোনো চাল পাবো না। এরপর চাল না পাওয়া ও টাকার বিনিময়ে আমাকে জেলে কার্ড করে দেওয়ার বিষয়টি ইউএনওকে জানানোর কথা বললে গত ১৩ মার্চ ইউপি সদস্য মামুন ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে আমাকে মারধর করে। আমি অসহায়। তাই কারও কাছে বিচারের জন্য যেতে পারিনি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার ও আমার জেলে ভাতা পুনরায় চালু করার দাবি জানাচ্ছি। অন্যদিকে নামপ্রকাশে অনইচ্ছুক লালমোহন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কয়েকজন ভুক্তভোগী জানান, আমরা জানি সরকার বিনামূল্যে অসহায়দের বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে। তবে মামুন মেম্বারের কাছে এসব সুযোগ-সুবিধা চাইতে গেলে তিনি প্রথমেই টাকার কথা বলেন। তার শর্ত অনুযায়ী টাকা দিলে সরকারি সুযোগ-সুবিধা মিলে। আর টাকা না দিলে নানাভাবে হয়রানীর শিকার হতে হয়। আমরা গ্রাম-গঞ্জের মানুষ। অফিসে গিয়ে কি-কিভাবে করতে হবে তা ঠিকমতো না জানার কারণেই মামুন মেম্বারের কাছে যাই। আমাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে মামুন মেম্বার হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন। আমরা তার এসব অনৈতিক কর্মকাÐের সঠিক বিচার কামনা করছি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

