" />
AmaderBarisal.com Logo

ইন্দুরকানীতে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু


আমাদেরবরিশাল.কম

১৭ April ২০২৪ Wednesday ১:০৯:২৪ PM

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানীতে ব্যাটারিচালিত একটি ইজিবাইকের ধাক্কায় আরিফা আক্তার (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার টগরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফা ওই গ্রামের মো. আলী আহম্মদের মেয়ে। 

নিহতের পরিবার ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়ির সামনে রাস্তায় খেলা করছিল আরিফা।

এ সময় ব্যাটারিচালিত একটি ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয় সে। আরিফাকে উদ্ধার করে প্রথমে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। 

এ ব্যাপারে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, বিষয়টি শুনেছি।তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।