![]() তজুমদ্দিনের চরে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত, হাসপাতালে ভর্তি
২০ April ২০২৪ Saturday ৫:৩৩:০৯ PM
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ ![]() ভোলার তজুমদ্দিন উপজেলার বড় মলংচড়া ইউনিয়নের চর-রাইয়ান এ প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাংচুর ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত পাঁচ জন কে শুক্রবার বিকালে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিদের সুত্রে জানাগেছে,শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে বড়মলংচড়া ইউনিয়নের চর-রাইয়ানে চেয়ারম্যান নুরনবী শিকদার বাবুলের লোকেরা দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে ২৫/৩০ মিলে প্রতিপক্ষ বাহাদুর ভূইয়ার বসতঘরে অতর্কিত হামলা চালায়। এসময় মোঃ হোসেন নামে একজন তুলে নিয়ে ব্যাপক নির্যাতন করে। কয়েকঘন্টা ব্যাপী হামলা ও মারপিটের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত মোঃ হোসেন (৩০), মোঃ ফরিদ (৫০), মোঃ জাহাঙ্গীর (৩২), বাহাদুর ভূইয়া(৫১), মোঃ দ্বীপু(২৬) কে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। আহত ফরিদ ও হোসেন জানান, চেয়ারম্যানের পক্ষনিয়ে সোহেল পাটওয়ারী, বাহারুল, মোঃ আলী, হারুন, তোফায়েল মাঝীসহ ২৫/৩০ মিলে এই হামলা চালায়। বড়মলংচড়া ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক আঃ হাই চৌধুরী জানান, ইউনিয়নের বিরাট অংশ নদী ভাঙ্গনে বিলীন হয়ে যাওয়ায় বেশীর ভাগ মানুষ বিভিন্ন উপজেলায় পরিবার নিয়ে বসবাস করছে। এড়াছা কিছু লোক মেঘনায় জেগে উঠা নতুন চর-রাইয়ান এ বসবাস করছে। বিভিন্ন সময় যারা চেয়ারম্যানের অনিয়মের প্রতিবাদ করেছে তারাই হামলার শিকার হয়েছে। এবিষয়ে জানতে বড় মলংচড়া ইউনিয়ন চেয়ারম্যান নুরনবী শিকদার বাবুলের ব্যবহৃত দুটি মোবাইলে বার বার কল দিলেও বন্ধ পাওয়া যায়। তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল হক বলেন, মলংচড়া ইউনিয়নে মারপিটের ঘটনা শুনেছি, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

