" />
AmaderBarisal.com Logo

ভান্ডারিয়ায় স্কাউট ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন


আমাদেরবরিশাল.কম

২৫ April ২০২৪ Thursday ১০:১৯:৪৮ PM

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা বাংলাদেশ স্কাউট ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় ভান্ডারিয়া বিহারী লালমিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার জন্য শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে হবে। জীবনে প্রতিষ্ঠিত হতে হবে এমন স্বপ্ন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। আর লেখাপড়ার মাধ্যমেই সেই স্বপ্ন পূরন করা সম্ভব।

তিনি আরো বলেন, দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য সবাইকে এক সাথে কাজ করতে হবে। সারাদেশে স্কাউট কার্যকম স¤প্রসারণ ও উন্নয়নে প্রধানমন্ত্রী সব ধরনের সহায়তা দিবে। স্কাউটের সুফল দেশের সকল পর্যায় পৌঁছাতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক স্কাউটিং আরও স¤প্রসারণ করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ, বাংলাদেশ স্কাউটস জাতীয় কমিশনার (প্রকল্প) মো. মহসিন, আতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মো. সাখাওয়াত হোসেন, ভান্ডারিয়া পৌরসভার মেয়র ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।