" />
AmaderBarisal.com Logo

উপজেলা চেয়ারম্যান হতে পদত্যাগ করলেন ভোলার ২ ইউপি চেয়ারম্যান


আমাদেরবরিশাল.কম

১ May ২০২৪ Wednesday ৮:৪১:৩৯ PM

লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ

উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন ভোলার লালমোহনের দুই ইউপি চেয়ারম্যান।

বুধবার লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন কালমা ইউনিয়নের চেয়ারম্যান আকতার হোসেন হাওলাদার ও চরভূতা ইউনিয়নের চেয়ারম্যান আকতারুজ্জামান টিটব। উপজেলা নির্বাহী অফিসার জানান, দুইজনের পদত্যাগপত্র গৃহীত হয়েছে।

কালমা ইউনিয়নের চেয়ারম্যান আকতার হোসেন হাওলাদারের মেয়াদ এখনো তিন বছর বাকি আছে। চরভূতার আকতারুজ্জামান টিটবের মেয়াদ শেষ হলেও মামলা জটিলতায় ভোট বন্ধ ছিল।

উভয়ে তিন মেয়াদে ২০ থেকে ২২ বছর ধরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। আগামী ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা।

এ প্রসঙ্গে দুই চেয়ারম্যানই জানান, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা। এ জন্য নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদ থেকে পদত্যাগ করেছেন। তফসিল অনুযায়ী ২ মে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।