![]() হংকং সরকারের পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলোশিপ অর্জন করেছে লালমোহনের ড. লোকমান হোসেন
৩ May ২০২৪ Friday ১০:১৩:৩৩ AM
ভোলা প্রতিনিধি: ![]() হংকং সরকারের পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলোশিপ অর্জন করেছেন ভোলার লালমোহনের কৃতি সন্তান ড. মো. লোকমান হোসেন। তিনি বর্তমানে হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি সম্প্রতি তিনি হংকং সরকারের স্বনামধন্য পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলোশিপের জন্য মনোনীত হন। পোস্ট ডক্টরাল রিসার্চ এ তিনি জলবায়ু পরিবর্তন বিষয়ে গবেষণা করবেন। এ গবেষণায় তিনি হংকং, চীন ও জার্মানির চারজন স্বনামধন্য বিজ্ঞানীর সাথে কাজ করবেন। এর আগে জলবায়ু পরিবর্তনের কারণে জীববৈচিত্রের উপর ক্ষতিকর প্রভাব নিয়ে তার পিএইচডি গবেষণা সম্পন্ন হয়েছে। তার গবেষণায় জার্মানি, চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ বিশটি দেশের তৃণভূমির উপর জলবায়ু পরিবর্তনের ফলে কী ধরণের ঝুঁকি আছে এবং তা থেকে উত্তরণের উপায় বিশ্লেষণ করা হয়। এই গবেষণার জন্য ড. মো. লোকমান হোসেন হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি থেকে রিসার্চ এক্সেলেন্স অ্যাওয়ার্ডও অর্জন করেন। তার পিএইচডির গবেষণা প্রবন্ধগুলো বিশ্বের খ্যাতনামা জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি চল্লিশটিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন। এছাড়াও তার গবেষণার জন্য ত্রিশটিরও বেশি অ্যাওয়ার্ড অর্জন করেন। একাডেমিক এক্সেলেন্স এর জন্য বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ২০০৯ সালে মেরিট স্কলারশিপ, জার্মানির টহরাবৎংরঃু ড়ভ ইধুৎবঁঃয থেকে ২০১৪-২০১৬ সালে শিক্ষা বৃত্তি, জার্মানির ঊষরঃব ঘবঃড়িৎশ ড়ভ ইধাধৎরধ থেকে ২০১৬ সালে আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, হংকং সরকারের পিএইচডি ফেলোশিপ ২০১৮-২০২১ এবং চীনের ইউনিভার্সিটি অফ সাংহাই স্কলারশিপ অর্জন করেন। এছাড়াও তিনি বিশ্বের নয়টি দেশের ৩৪টি আন্তর্জাতিক কনফারেন্সে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করে ১৮টি বেস্ট স্পিকার অ্যাওয়ার্ড অর্জন করেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

