" />
AmaderBarisal.com Logo

ইন্দুরকানী উপজেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা


আমাদেরবরিশাল.কম

১৪ May ২০২৪ Tuesday ৫:৩৩:৫৪ PM

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুর ইন্দুরকানীতে ১০ বছর পর উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

রোববার (১২ মে) রাতে পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু ও সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্দুরকানী উপজেলা আওয়ামী যুবলীগের বর্তমান কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় এবং সভাপতি রাজ্জাক মাতুব্বর ও সাধারণ সম্পাদক শাহীন গাজী সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইন্দুরকানী উপজেলা আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করা হলো।

ইন্দুরকানী উপজেলা যুবলীগের সভাপতি রাজ্জাক মাতুব্বর ও সাধারণ সম্পাদক শাহীন গাজীর মোবাইলে কল দিলেও তারা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।