Home » ইন্দুরকানী » পিরোজপুর » ইন্দুরকানীতে সাড়ে সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি ২৫ বছর পর গ্রেপ্তার
১৯ May ২০২৪ Sunday ১০:৫২:০৫ PM
ইন্দুরকানীতে সাড়ে সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি ২৫ বছর পর গ্রেপ্তার
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে সাড়ে সাত বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন খানকে (৬০) মানিকগঞ্জের হাতিকাটা চর থেকে গ্রেপ্তার করা হয়।
ইন্দুরকানী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। নিজের ও বাবার নাম পাল্টে ২৫ বছর আত্মগোপনে থাকার পর পুলিশের জালে ধরা পড়ল দেলোয়ার।
রোববার দেলোয়ারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। উপজেলার পাড়েরহাট ইউনিয়নের বাড়ৈইখালী গ্রামের বাসিন্দা সে। ১৯৯৯ সালে একটি ডাকাতি মামলায় ২০০১ সালে দেলোয়ারের অনুপস্থিতিতে সাড়ে সাত বছরের কারাদণ্ড দেন আদালত।
রায় ঘোষণার পর দেলোয়ার তার নাম পরিবর্তন করে মনির মোল্লা ও বাবার নাম জয়নাল মোল্লা পরিচয় দিয়ে মানিকগঞ্জের হাতিকাটা চরে বাড়ি করে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করে আসছিল। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে ইন্দুরকানী থানার এসআই আবদুল জলিল ও এএসআই মুনসুর আলম তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
মব করে পরিচালকের কাজে বাধা: ড্যাবের গ্রুপিংয়ে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত