![]() ভোলার তিন উপজেলায় ভোটের সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রগুলোতে
২০ May ২০২৪ Monday ৭:০৩:২৩ PM
ভোলা প্রতিনিধি: ![]() ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোলার তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনী কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। সোমাবর দুপুরে ভোলা সদর উপজেলা পরিষদ হলরুমে সদরের ১১৪টি কেন্দ্রের ৯০৩টি ভোট কক্ষের ভোটের সরঞ্জাম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল কুমার শীল। এছাড়াও দৌলতখান উপজেলার ৫৬ টি ভোট কেন্দ্রের ৪১০টি ভোট কক্ষ ও বোরহানউদ্দিন উপজেলার ৮২টি ভোট কেন্দ্রের ৫৬৯টি ভোট কক্ষের ভোটের সরঞ্জাম পাঠানো হচ্ছে ভোট কেন্দ্রগুলোতে। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে ভোলা সদর উপজেলা চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন। দৌলতখান উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ভোটে লড়ছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

