![]() দৌলতখানে ঘূর্ণিঝড়ে গাছচাপায় শিশুর মৃত্যু
২৮ May ২০২৪ Tuesday ৯:২৩:৩৫ PM
দৌলতখান (ভোলা) প্রতিনিধিঃ ![]() ভোলার দৌলতখান উপজেলায় ঘূর্ণিঝড় রিমালের আঘাতে গাছ উপড়ে পড়ে ঘরের ভেতর থাকা মাইশা ( ৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মে) ভোর ৪টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। শিশু মাইশা পৌর ২ নম্বর ওয়ার্ডের প্রতিবন্ধী মনিনের মেয়ে। এ বিষয়ে দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেল বলেন, গাছ চাপা পড়ে শিশু মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অন্যদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পৌর ২ নম্বর ওয়ার্ড বটতলা মাছঘাট, শহর রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢেউয়ের পরে ঢেউ আছড়ে পড়ছে বাঁধের ওপর। ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু বসত র ও ব্যবসা প্রতিষ্ঠান। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

