![]() বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এখনো বিদ্যুৎ সংযোগ সচল হয়নি
২ June ২০২৪ Sunday ৬:০৭:০৪ PM
তহুরা তনুঃ ![]() বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের খোদাবক্সকাঠী গ্রামের মানুষ ৭দিন ধরে কারেন্ট ছাড়া জীবন যাপন করতেছে। বিদ্যুৎ ছাড়া মানুষ তো এখন আর এক সেকেন্ড চলতে পারে না,সেখানে ৭টা দিন কিভাবে পার করতেছি আল্লাহ ভালো জানেন। ফ্রিজ বন্ধ,ফ্রিজের সব কিছু পচে গলে গেছে। ফ্যান ঘোরে না, অসহনীয় গরম,রাতে ঘুমাতেও পারিনা। এত বড় ঝড় গেল, আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করব যে মোবাইলেও চার্জ দিতে পারিনা। টিভি নেই, ইন্টারনেটও নেই। আমরা একেবারে অন্ধকারে আছি। জীবন এত দুর্বিষহ যে ভাষায় প্রকাশ করতে পারব না। জনপ্রতিনিধিরও দেখা নাই, বিদ্যুৎ এর দেখা নাই,বিদ্যুৎ অফিসের লোকদেরও দেখা নাই। আর কতযুগ বিদ্যুৎ দিতে লাগবে একটু খোঁজ দেওয়ারও কি নাই?? পাঠকঃ তহুরা তনু,খোদাবক্সকাঠী,কবাই,বাকেরগঞ্জ,বরিশাল। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

