![]() বাউফলে বিট্রিশের কামড়ে অরুনের আঙুল বিচ্ছিন্ন!
১২ July ২০২৪ Friday ৫:৩৪:৪৮ PM
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: ![]() পটুয়াখালীর বাউফল উপজেলায় সালিশ বৈঠকে বিমল মালাকার ওরফে বিট্রিশ নামে এক যুবক অরুন মালাকার নামে এক দোকানীর হাতে কামড় দিয়ে আঙুল বিচ্ছিন্ন করেছে। বৃহস্পতিবার রাত সারে ৯টার দিকে উপজেলার বাউফল পৌর শহরের কুন্ডুপট্রি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অরুন মালাকার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অরুন মালাকারের পৌর শহরের বরিশাল টেইলার্সের মালিক। জানা গেছে, সম্প্রতী স্ত্রী হত্যার অভিযোগে কারাভোগ করে বের হয় বিট্রিশ। বৃহস্পতিবার রাতে এ নিয়ে সালিশ বৈঠক বসলে অরুন মালাকার বৃট্রিশের বিরুদ্ধে নানা অভিযোগ তোলে। এ নিয়ে বৃট্রিশ ক্ষিপ্ত হয়ে অরুনের ডান হাতের তর্জনী আঙুলের মাধা কামড়ে নিয়ে পালিয়ে যায়। এরপরে উপস্থিত লোকজন অরুনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। অভিযুক্ত বিমল মালাকার ওরফে বিট্রিশ পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। বাউফল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, আঙুলের মাথা একবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা প্রাথমিক ভাবে মাধাটা সেলাই দিয়ে দিয়েছি। যদি কোন ইনফেকশন হয় তাহলে উন্নত চিকিসা নিতে হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

