![]() কোটা সংস্কার আন্দোলনঃ বাউফলে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
১৬ July ২০২৪ Tuesday ৬:৩৭:১৪ PM
কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ ![]() চলমান কোটা আন্দোলনকে সমর্থন জানিয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার দিকে বাউফল সরকারি কলেজ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা গেইট ঘুরে পাবলিক মাঠের দক্ষিন পার্শ্বের সড়কে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় একঘন্টা পর্যন্ত সড়ক অবরোধ করে ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাই নাই’, ‘মেধা না কোটা, মেধা মেধা’ ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’সহ নানা শ্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। পরে সমাবেশে বক্তব্য রাখেন, কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজর ছাত্র মো, মুনতাসির তাসরিফ, বাউফল সরকারি কলেজের শিক্ষার্থী হাবিবা আক্তার সাদিয়া প্রমুখ। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

