![]() রাঙ্গাবালীতে যুবকের হাতকাটা লাশ উদ্ধার
২৪ October ২০১২ Wednesday ৫:০৩:০১ PM
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানাগেছে, ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামের বাদশা হাওলাদারের ছেলে বশির হাওলাদার। সন্ধ্যায় বাড়ি এসে আবার রাত ৯টার দিকে বাজারে রওয়ানা দেয়। এসময় ছোটভাই ফিরোজ জানতে চাইলে বশির বলেন, ‘মামার দোকানে যাই’। এর পর আর ফিরেনি সে। বশিরের বাবা বাদশা হাওলাদার জানান, আমার ছেলের সাথে এ এলাকায় কারও সঙ্গে এমন বিরোধ ছিলনা যাতে খুন হতে পারে। কি কারনে খুন হয়েছে তা আমি বলতে পারছি না। রাঙ্গাবালী থানার উপপরিদর্শক মো. মুতালিব বলেন, ওই এলাকারই একটি ঘেরের বাঁধের পাশে ঝোপের মধ্যে বশিররের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। বশিরের মাথায় তিনটি ও গলায় দুটি কোপের দাগ রয়েছে। প্রাথমিকভাব ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। দুই-এক দিনের মধ্যেই এর রহস্য জানাযাবে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। (আমাদের বরিশাল ডটকম/গলাচিপা/সারএ/মচপ) সম্পাদনা: বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

গলাচিপা, ২৪ অক্টোবর (সাইমুন রহমান এলিট, আমাদের বরিশাল ডটকম) :: পটুয়াখালীর ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামের এক যুবককে হত্যা করে দুই হাত কেটে নিয়ে জঙ্গলে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটছে মঙ্গলবার গভীর রাতে। পুলিশ বুধবার সকালে ঘটনাস্থল থেকে হতভাগ্য যুবক বশির হাওলাদারের (৩৫) লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।