![]() ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত
২৭ July ২০২৪ Saturday ৫:০৯:৫২ PM
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ ![]() পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. হাসিব হাওলাদার (২২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (২৭ জুলাই) সকালে ভান্ডারিয়া-মঠবাড়িয়া সড়কের মার্দাসি বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন- স্বাধীন (৩০) ও মেহেদী (১৭)। হাসিব জেলার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের দেবীপুর গ্রামের এমাদুল হাওলাদারের ছেলে। নিহত হাসিবের নানা আ. মালেক খান জানান, হাসাব তার মামা শফিকুলের সঙ্গে মাছের ব্যবসা দেখাশোনা করতেন। ওই দিন সকালে বাগেরহাট থেকে মাছ ক্রয় করে টমটমযোগে মঠবাড়িয়ার দিকে ফিরছিলেন। পরে সকাল আনুমানিক ৯টার দিকে জেলার ভান্ডারিয়া উপজেলার মাদার্সি বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাকুরা পরিবহনের একটি বাস টমটমটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় স্বাধীন ও মেহেদী গুরুতর আহত হন। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবীর মোহাম্মদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পিরোজপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে জানান ওসি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

