![]() ভোলায় আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
১৩ August ২০২৪ Tuesday ৪:০২:০৯ PM
ভোলা প্রতিনিধি: ![]() দ্বীপজেলা ভোলা আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ইয়েস বাংলাদেশ এর উদ্যোগে এবং সরকারি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, ভোলা প্রধান ডিজিটাল ডাকঘর এর সার্বিক সহযোগিতায় যুবকদের তথ্য ও প্রযুক্তিগত দক্ষতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১২ আগস্ট) ইয়েস বাংলাদেশ, ভোলা জেলার উদ্যোগে এবং সরকারি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, ভোলা প্রধান ডিজিটাল ডাকঘর এর সার্বিক সহযোগিতায় যুবকদের নিয়ে আয়োজিত তথ্য ও প্রযুক্তিগত দক্ষতা শীর্ষক সেমিনার পরিচালনা করেন সরকারি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, ভোলা প্রধান ডিজিটাল ডাকঘর এর পরিচালক আলী আশিক মাহমুদ। এসময় ইয়েস বাংলাদেশ এর জেলা সমন্বয়কারী মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) এর সভাপতিত্বে ভোলা জেলার যুবকরা উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

