" />
AmaderBarisal.com Logo

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা


আমাদেরবরিশাল.কম

২৯ September ২০২৪ Sunday ৭:৪৭:১৪ PM

ক্রিড়া ডেস্ক:

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছেবাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।  ১৫ সদস্যের জন্য ঘোষিত দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ।

২৬ বছর বয়সী এই অলরাউন্ডার এই সংস্করণে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ১৪ মাস আগে গত বছরের জুলাইয়ে।  এছাড়াও দলে রাখা হয়েছে ২০২০ সালে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য ওপেনার পারভেজ হোসেন ও রাকিবুল হাসান।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল 
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান, মেহেদী হাসান মিরাজ।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।