" />
AmaderBarisal.com Logo

হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়কারী আটক 


আমাদেরবরিশাল.কম

৪ October ২০২৪ Friday ১২:১৪:০৪ PM

অনলাইন নিউজ ডেস্ক:

হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে আটক করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। 

শুক্রবার (৪ অক্টোবর) সকালে ভাটারা থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়কারীর নামে একাধিক মামলা রয়েছে। তার ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।