" />
AmaderBarisal.com Logo

বরগুনায় ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া


আমাদেরবরিশাল.কম

৫ October ২০২৪ Saturday ৫:৩৩:৩৭ PM

পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ অক্টোবর) রাতে পাথরঘাটার লিকারপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিলো বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি ও অ্যাডভোকেট সগির হোসেন লিয়নের সমর্থকদের মাঝে। এরই জেরে গতকাল রাতে লিকারপট্টি এলাকায় বাকবিতণ্ডায় জড়ায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন আহমেদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুল্লাহ ও তাদের অনুসারীরা।

এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে লাঠিশোটা নিয়ে এলাকায় বিক্ষোভ করে উভয় পক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও জেলা বিএনপির কয়েকজন নেতা।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।