![]() ঢাকা থেকে অপহৃত শিশু মঠবাড়িয়া থেকে উদ্ধার
৬ October ২০২৪ Sunday ৩:১৮:৪৩ PM
মঠবাড়িয়া ((পিরোজপুর) প্রতিনিধি: ![]() ঢাকা থেকে অপহৃত মো. আব্দুল্লাহ আল জুবায়ের (৮) নামে এক শিশুকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে উদ্ধার করেছে র্যাব। রোববার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। র্যাব-৮ জানায়, গত শনিবার (৫ অক্টোবর) রাতে র্যাব -৮ ও র্যাব -২ এর যৌথ অভিযানে শিশুটিকে জেলার মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া এলাকার একটি দুর্গম স্থান থেকে উদ্ধার করা হয়। র্যাব -৮ সূত্রে জানা গেছে, মোবাইলে পূর্ব পরিচয় সূত্রে গত ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে ওই শিশুটির মা শিশুটিকে সঙ্গে নিয়ে অপহরণকারী যুবক হৃদয় (৩০) এর সঙ্গে দেখা করতে ঢাকার সোয়ারীঘাট এলাকায় যান। অপহরণকারী শিশুটিকে চিপস কিনে দেওয়ার অজুহাত দিয়ে দোকানে নেওয়ার কথা বলে অপহরণ করে নিয়ে যায়। পরে শিশুটির মা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তিনি ওই দিন ঢাকার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। র্যাব -৮ আরও জানায়, গত ২ অক্টোবর অজ্ঞাত স্থান থেকে অপহৃত শিশুটির মায়ের মোবাইল ফোনে কল করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আর টাকা না দিলে শিশুটিকে হত্যা করা হবে বলে জানানো হয়।এ ঘটনায় শিশুটির বাবা মো. হেলাল উদ্দিন বাদী হয়ে ওই দিন থানায় একটি মামলা করেন। এ ঘটনায় গত শনিবার (৫ অক্টোবর) রাতে র্যাব তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহৃত শিশুটি ও অপহরণকারীর অবস্থান নিশ্চিত হয়ে সেখানে অভিযান চালান। র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী অপহৃত শিশুটিকে ফেলে পালিয়ে যায়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

