![]() সমুদ্র সৈকত দেখে ফেরার পথে নিহত ৮ জনের পরিচয় মিলেছে
১০ October ২০২৪ Thursday ৯:৫৯:৫৫ AM
নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি: ![]() পটুয়াখালীর কুয়াকাটার সমুদ্র সৈকত দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত আটজনের পরিচয় মিলেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাজাহান কবীর নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন। নিহতরা হলেন: শেরপুরে খোলআচার পাড়ার মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২), ছেলে সোয়াইব (২), পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া এলাকার শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম ও তার দুই ছেলে আবদুল (৩) এবং শাহাদাৎ (১০)।
নিহত শাওনের আত্মীয় মুরাদ জানান, প্রাইভেট কারটি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে পিরোজপুরের নাজিরপুর হয়ে ঢাকা যাওয়ার কথা ছিলো। পথে উপজেলার নূরানীগেট এলাকায় গাড়িটি দুর্ঘটনায় পড়ে।
পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে একে একে শিশুসহ গাড়িতে থাকা আটজনকে উদ্ধার করেন। তাদের সদর হাসপাতালে নিলে চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন। নিহতদের মৃতদেহ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

