আমতলী উপজেলার বৈঠাকাটা গ্রামের খাঁন কটোন মিলে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টার দিকে।
জানাগেছে, উপজেলার বৈঠাকাটা গ্রামের খাঁন কটোন মিলে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টার দিকে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। দুই ঘন্টা চেষ্টা চালিয়ে দুপুর সাড়ে ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে মিলের সমুদয় মালামালা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান মিল মালিক নাশির খাঁন।
খাঁন কটোন মিল মালিক মোঃ নাশির খাঁন বলেন, বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। আগুনে মিল ও মিলের মধ্যের সমুদয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার অন্তত ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
আমতলী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সেপেক্টর মোঃ হানিফ বলেন, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বগায় ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
হামের চাপে শেবাচিম ও জেনারেল হাসপাতাল, রোগী ধরে রাখতে পারছে না উপজেলা হাসপাতাল
ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে :গৌরনদীতে তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৫ বছরে ৭ উপাচার্য, চারজনকেই অপসারণ
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ