![]() মঠবাড়িয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ বিক্রি করায় বিক্রেতাকে জরিমানা
১৩ October ২০২৪ Sunday ৬:৩৮:৪৩ PM
মঠবাড়িয়া ((পিরোজপুর) প্রতিনিধি: ![]() পিরোজপুরের মঠবাড়িয়ায় অবরোধ এর প্রথম দিন নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতে মাছ বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) বেলা ১ টায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম এর ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,উপজেলার সাপলেজা ইউনিয়ন বাজারে অবরোধ চলাকালীন ইলিশ মাছ বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রোববার সকালে সেখানে উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা -কর্মচারীগন অভিযান পরিচালনা করে। এ সময় কচুবাড়িয়া গ্রামের মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে আবু হানিফকে ৯ কেজি ইলিশ মাছ সহ হাতেনাতে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম ১৯৫০ এর ৫ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ৫ হাজার টাকা জরিমানা করে জব্দকৃত ইলিশ মাছ সাপলেজা বায়তুল সরিয়া লায়লা মালেকিয়া এতিমখানায় দেয়া হয়। উল্লেখ্য,সরকার ১৩ অক্টোবর মধ্যরাত থেকে উৎপাদন,প্রজনন সামুদ্রিক মৎস্য সংরক্ষণ ও আহারন,ক্রয়-বিক্রয়ের জন্য সাগরে ২২ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

