" />
AmaderBarisal.com Logo

নলছিটিতে ছাত্রলীগের হামলায় যুবদল নেতা রক্তাক্ত


আমাদেরবরিশাল.কম

১৪ October ২০২৪ Monday ২:২৪:৪১ PM

নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠিতে গিরস্তের এক দিনে চোরের ১০ বছরের জেল

নলছিটি উপজেলায় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর খলিফাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে নলবুনিয়া খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

এসময়ে গুরুতর আহত ওই যুবদল নেতাকে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ(শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নলছিটি উপজেলা রানাপাশা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর খলিফা বলেন,আমি ওয়ার্ড যুবদলের কমিটি গঠন করার জন্য গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে নলবুনিয়া খেয়াঘাট এলাকায় যাই।

এসময়ে অতর্কিত আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে ছাত্রলীগের ও যুবলীগের নেতাকর্মীরা। আমার ওপর হামলা চালায় দক্ষিণ ভবানীপু গ্রামের মৃত মালেক খলিফার ছেলে ও

কথিত ছাত্রলীগের নেতা সুমন খলিফা,মামুন খলিফা,জাকির খলিফা,হুমায়ুন খলিফা,নলবুনিয়া গ্রামের মৃত আনসার খলিফার ছেলে যুবলীগ সহিদ খলিফা,কবির খলিফা,স্থানীয় দেলবার খা’র ছেলে মামুন খা ও মৃত তানজের খলিফার ছেলে ইউনুস খলিফাসহ ৩/৪ জন যুবক। আহতের ছেলে জাহিদ খলিফা বলেন, হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।