Current Bangladesh Time
Monday December ৮, ২০২৫ ৬:৫৬ AM
Barisal News
Latest News
Home » ভোলা » লালমোহন » লালমোহনে জেলেদের পুনর্বাসনের চাল ছিনিয়ে নেয়ার অভিযোগ
২০ October ২০২৪ Sunday ১:১৩:২০ PM
Print this E-mail this

লালমোহনে জেলেদের পুনর্বাসনের চাল ছিনিয়ে নেয়ার অভিযোগ


লালমোহন ((ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে জেলে পুনর্বাসনের সুবিধাভোগীদের কাছ থেকে চাল ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৯ অক্টোবর) সকালে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ান পরিষদ থেকে পুনর্বাসনের চাল নেয়ার এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের মৎস অধিদফতর গত ১৩ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে মা ইলিশ ধরা, পরিবহন, বিক্রি ও মজুদ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ নিষিদ্ধ সময়ে জেলেদের জন্য পুনর্বাসনের জন্য ২৫ কেজি (জনপ্রতি) করে চাল বরাদ্ধ দেয়া হয়েছে। সে আলোকে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ানে মেঘনা নদী তীরের জেলেদের পুনর্বাসনের জন্য চার হাজার ২০০ ও জেলের মধ্যে তিন হাজার জেলের চাল বরাদ্ধ দিয়েছে মৎস্য বিভাগ।

শনিবার সকালে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ান পরিষদ থেকে পুনর্বাসনের চাল নিয়ে বাড়ি ফেরার পথে মাদরাসা বাজার-সংলগ্ন এলাকা থেকে সিরাজ মাঝি, মোবারক মাঝি, জেলে মো: কবির, মোশারফ মাঝি, খোকন ও ইউসুফ মিয়ার চাল জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় ইউনিয়ান যুবলীগ সভাপতি মো: শাহাদাত মেম্বারের ভাতিজা যুবলীগ কর্মী মো: অলি মিয়া, মাহমুদের ছেলে মো: সাকিল, আবুল বাসারের ছেলে মো: ফোরকান অভিযুক্তরা আগে থেকে ওঁৎ পেতে ছিল বলে জানান ভুক্তভোগীরা। চাল ছিনিয়ে নেয়ার ব্যাপারে অভিযুক্তদের কাছে জানতে তাদের মোবাইলে একাদিকবার কল করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সুবিধাভোগী জেলেদের চাল ছিনিয়ে নেয়ার বিষয়ে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মো: কামরুল পাটাওয়ারী বলেন, বিষয়টি দুঃখজনক, যারা জেলেদের চাল ছিনিয়ে নিয়েছে তারা আওয়ামী লীগের লোক। বিএনপির সুনাম নষ্ট করার জন্য এজঘন্যতম ও ঘৃণ্য কাজ করেছে তাদের কঠোর শাস্তি দাবি জানাচ্ছি। এ বিষয়ে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে জানতে চাইলে সে এড়িয়ে যান। কোনো মন্তব্য করতে রাজি হননি।

লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মো: তৌদুল ইসলাম বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আজ ৮ ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস
ব্যয়বহুল বরিশাল–ভোলা সেতুর নির্মাণে আর্থিক সংস্থান নিয়ে শঙ্কা উপদেষ্টার
জাতীয় নির্বাচনে ভোটের সময় এক ঘণ্টা বাড়াল ইসি
জাতি হিসেবে আমরা বিজয়ীদের পাশে দাঁড়াব: মীরগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সেতু উপদেষ্টা
আজ ৬ ডিসেম্বর, কলাপাড়ায় পাকিস্তানী হানাদার মুক্ত দিবস
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com