![]() সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের জামিন না-মঞ্জুর
২১ October ২০২৪ Monday ১০:৫৯:৫৬ PM
বিশেষ প্রতিনিধি: ![]() বরিশাল সদর আসনের সাবেক এমপি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এর জামিন না-মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটায় বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জাহিদ ফারুক শামীমকে হাজির করা হলে বিচারক জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরুল আমিন ওই আদেশ দেন। অপরদিকে নগরের চৌমাথা এলাকায় মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদারকে কুপিয়ে জখমের ঘটনায় দায়ের করা আরও একটি মামলায় শামীমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ৪ আগস্ট বিএনপি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও লুটের মামলায় সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে গতকাল সোমবার দুপুরে আদালতে হাজির করা হলে দুটি মামলায় জামিন না-মঞ্জুর করেন বিচারক। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল সদর জিআরও এনামুল হক। অপরদিকে একই সময় সাবেক ৫জন কাউন্সিলরের জামিন আবেদন না-মঞ্জুর করে আদালত। এরা হলেন : ৪ নম্বর ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর শামসুদ্দোহা আবিদ, ১০ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদীন, ১নম্বর ওয়ার্ডের আউয়াল মোল্লা, ৫ নম্বর ওয়ার্ডের কেফায়েত হোসেন রনি, ২৬ নম্বর ওয়ার্ডের হুমায়ন কবির। গতকাল সোমবার দুপুর সাড়ে তিনটায় বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জাহিদ ফারুক শামীমকে হাজির করা হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

