![]() বামনায় জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর ও লুটপাট
২৪ October ২০২৪ Thursday ৩:৩২:২৩ PM
বামনা ((বরগুনা) প্রতিনিধি: ![]() বরগুনার বামনায় জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ফিল্মস্টাইলে মোসাঃ রাবেয়া বেগম (৪০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা ও ঘর বাড়ি ভাংচুর এবং লুটপাট চালিয়েছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুর ১১ টায় নিজ বাড়িতে ঢুকে হামলা চালানো হয়। আহত হলো ওই থানার ৫ নং ওয়ার্ড উত্তর গুদিঘাটা গ্রামের বাসিন্দা মোঃ নিজাম উদ্দিন মিয়ার স্ত্রী। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সূত্রে জানা যায় , নিজাম উদ্দিন মিয়ার ভাইরা পরিকল্পনা করে তার বাবার কাছ থেকে সমস্ত জমি প্রতারণা করে লিখে নিয়ে যায়। ভুক্তভোগী নিজামউদ্দিন মিয়া তার বোনের এবং চাচার কাছ থেকে জমি কিনে দীর্ঘ ৩৫ বছর যাবত ওই বাড়িতে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। তবে প্রতিপক্ষ ভাইরা বিভিন্ন সময় ওই বাড়ি থেকে জোরপূর্বক ভাবে তাকে উৎখাত করার চেষ্টা করে। এ নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করে । এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

