" />
AmaderBarisal.com Logo

মঠবাড়িয়ায় মোবাইল কোর্টে জরিমানা


আমাদেরবরিশাল.কম

২৮ October ২০২৪ Monday ৩:৪০:২৫ PM

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আইন অমান্য করে ট্রাকে অতিরিক্ত কাঠ বোঝাইর অপরাধে চার চালকদেরকে জরিমানা করা হয়েছে।

গত রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মঠবাড়ীয়া- ভান্ডারিয়া সড়কে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম।

এসময় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ধারণ ক্ষমতার অতিরিক্ত গাছ বোঝাই চারটি ট্রাক আটক করা হয়। উক্ত ট্রাক চালকদেরকে বন আইন, ১৯২৭ অনুযায়ী সর্বমোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এর আগেও একই অপরাধে একাধিক বার মোবাইল কোর্টে চালকদেরকে জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম গণমাধ্যম কে জানান,জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।