" />
AmaderBarisal.com Logo

রাষ্ট্রপতি স্বৈরাচারের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে,এ্যাড আবুল কালাম শাহিন


আমাদেরবরিশাল.কম

২৮ October ২০২৪ Monday ১০:১৬:৫১ PM

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বরিশাল জেলা দক্ষিন বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহিন বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর হাসিনা সরকারের পতন হয়েছে। নতুন একটি নির্দলীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা জানেন দীর্ষ ১৭ বছর ধরে কি অমানুষি নির্যাতনের শিকার হয়ছে বিএনপিরসহ বিরুধীদল গুলো।

আজকে থেকে ১৭ বছর আগে যে আন্দোলন সংগ্রহ করে আসছিলাম সেই আন্দোলন সংগ্রহ আমাদের লক্ষ কর্মী শহীদ হয়েছে। হাজার হাজর নেতাকর্মী খুন -গুম করা হয়েছে। আজকে মনে করেন আমরা মুক্ত হয়েছে। কিন্তু পুরাপুরি মুক্ত হতে পারিনি।কয়দিন ধরে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে । আমাদের দল থেকে পরিস্কার বলে দিয়েছে। যে রাষ্ট্রপতি স্বৈরাচারের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। সেই রাষ্ট্রপতি দিয়ে জনগনের আশা পূর্ন হবে না। সব দল এক কথা বলছে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। ভারত আওয়ালীগকে বন্ধু মনে করে বাংলাদেশকে না। আর বিএনপি মনে করে বন্ধুত্ব হয় দেশের সাথে দেশের।

শেখ হাসিনার পাসপোর্ট,ভিসা জব্দ করা হলেও শেখ হাসিনাকে ভারত পার্সপোর্ট ভিসা ছারা রেখে দিয়েছে। জিনি বাংলাদেশের শক্র আমাদের শক্র তাকে ভারতের শক্র মনে করতে হবে”। সোমবার বিকালে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাঁদপশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন স্বপনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য হুমায়ানের পলিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহম্মেদ খান, সদস্য সচিব অহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা বিএনপির যুগ্না আহ্বায়ক অহিদুল ইসলাম খান, আব্দুল করিম হাওলাদার, আরিফুর রহমান শিমুল সিকদার,দেহেরগতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ফারুক, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল আহসান সোহাগ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইয়াসিন আরাফাত সোহেল, চাঁদপাশা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইউসুফ মাস্টার, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যূগ্না আহ্বায়ক নজরুল ইসলাম মিরন,নজরুল ইসলাম বাদশা, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ,ইউনিয়ন বিএনপির নেতা হাবিব,সুমন প্রমুখ। আলোচনা সভায় ১৭ বছরের ইউনিয়ন কমিটি ভেঙ্গে দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আহবায়ক কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়। এর আগে তিনটার দিকে বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল এসে সভাস্থল জনসভায় রুপান্তর হয়।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।