" />
AmaderBarisal.com Logo

মেঘনায় মা ইলিশ ধরতে গিয়ে ট্রলার থেকে পড়ে জেলের মৃত্যু


আমাদেরবরিশাল.কম

২৮ October ২০২৪ Monday ১০:২৭:১৩ PM

মোঃ আলহাজঃ বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে অভিযানিক স্পিড বোটের শব্দ মনে করে নদীতে ঝাপিয়ে পড়ে নয়ন বেপারী (৬২)নামের একটা জেলের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮অক্টোবর)ভোর সাড়ে ৫ টার সময়  উপজেলার বাউশিয়া সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিহত নয়ন বেপারি উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া এলাকার বাসিন্দা।

স্থানীয় ভাবে জানা যায়,ভোর রাতে প্রশাসনের মা ইলিশ রক্ষা অভিযানিক স্পিডবোটের শব্দ ভেবে দ্রুত গতিতে ট্রলার চালায় ছেলে ফরিদ বেপারি। এতে নয়ন বেপারী ট্রলার থেকে পড়ে ট্রলারের পাখা ও সামনের  আন্নির আঘাতে তার বাম পাশের পাঁজরের হাড় ভেঙ্গে গুরুতর আহত হয়েছেন।

ছেলে ফরিদ বেপারি অন্য জেলেদের সহযোগিতায় তাকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন দেওয়ান জানান, ট্রলার থেকে লাপিয়ে পড়ে নিজের চলন্ত ট্রলারের সুচালো মাথা ও পাখার আঘাতে  নয়ন বেপারির মৃত্যু হতে পারে।

হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ নিহতের স্ত্রীর বরাত দিয়ে বলেন, নয়ন বেপারী ও তার ছেলে রোববার রাতে মেঘনা নদীতে মা ইলিশ  শিকার করতে গিয়েছিল।

অজ্ঞাত স্পিড বোটের শব্দ পেয়ে তাদের ট্রলার খুব দ্রুত গতিতে চালায়। উপায়ান্তর না পেয়ে নয়ন বেপারি ট্রলার থেকে লাফিয়ে পড়ে ট্রলারের সুচালো মাথায় (আন্নির) আঘাতে পাঁজরের হাড্ডি ভেঙ্গে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

সোমবার দুপুরে নিহত নয়ন বেপারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ  হাসপাতালে প্রেরণ করা হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।