" />
AmaderBarisal.com Logo

ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় সমবয় দিবস উদযাপিত


আমাদেরবরিশাল.কম

২ November ২০২৪ Saturday ৯:০৯:৩১ PM

কাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধিঃ-

সমবায়ে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় সমবয় দিবস উদযাপিত। 
আজ শনিবার সকাল ১১টায় দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূাচ শুরু করেন। উপজেলা পরিষদ চত্তরে একটি র‌্যালী বের হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক মৃধা সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ভুমি সঞ্জয় দাস। বিশেষ অতিথি ছিলেন, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান সিকদার, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা, মোঃ সেলিম, উপজেলা সমবয় কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, অবসারপ্রাপ্ত সমবয় কর্মকর্তা মোঃ শহীদুল ইসলামসহ আরো অনেকে। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ হায়দার জমাদ্দার, লিপি আক্তার, মোঃ শফিকুল ইসলাম,
অনুষ্ঠান সঞ্চলনা করেন মোঃ মিজানুর রহমান সোহাগ।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।