" />
AmaderBarisal.com Logo

গৌরনদীতে অগ্নিকাণ্ডে তিন দোকান ভস্মীভূত


আমাদেরবরিশাল.কম

৩ November ২০২৪ Sunday ৭:৪৮:৫২ PM

গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত হয়েছে। শনিবার (৩ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে উপজেলার টিএন্ডটি মোড় এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। 

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, টিএন্ডটি মোড়ের ব্যবসায়ী জাকির হোসেনের পারটেক্সের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মূহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পরলে ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পারটেক্সের দোকানসহ পার্স ব্যবসায়ী সাকিল হাওলাদার ও মুদি ব্যবসায়ী আবুল শরীফের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। 

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে তিন ব্যবসায়ীর কমপক্ষে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ব্যবসায়ীদের এক কোটি টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।