" />
AmaderBarisal.com Logo

আ’লীগ-এ এবং লীগ-বি” নাম দিয়ে তামাসার নির্বাচন করেছে -বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন


আমাদেরবরিশাল.কম

৫ November ২০২৪ Tuesday ৮:৫৫:১৯ PM

সৈয়দ রাসেল, কলাপাড়া(পটুয়াখালী)বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, দীর্ঘ ১৬টি বছর দেশের মানুষ ভোট দিতে পারে নাই। আওয়ামী লীগের আমলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দিন। কিন্তু ২০১৪ সালে অটো পাশ ১৫১টি আসন, ২০১৮ সালে শেখ হাসিনার আমলে রাতের ভোট এবং ২০২৪ সালে আওয়ামী লীগ এ এবং বি(স্বতন্ত্র) নাম দিয়ে তামাসার নির্বাচন করা হয়েছে। তারেক রহমান বলেছেন আমাকে ভোট দেওয়া দরকার নাই, আমি চাই বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবে এবং যে আন্দোলন শুরু হয়েছে আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচন বাংলাদেশ হবে। মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালীর ধানখালী ডিগ্রী কলেজ মাঠে ধানখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার পরিবার রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫৮ হাজার কোটি টাকা চুরি করছে। ব্যাংকগুলো আজ ফতুর হয়েছে। আওয়ামীলীগের আমলে নেতারা বাংলাদেশ থেকে ১ লক্ষ কোটি টাকা পাচার করেছে। আওয়ামীলীগ নেতার কানাডায় বেগম পাড়া বানিয়েছে। আওয়ামীলীগের সাবেক ভূমি মন্ত্রীর লন্ডনে ২৫৫ টা বাড়ি পাওয়া গেছে। এস আলম গ্রুপ দেশ থেকে ১ লক্ষ কোটি টাকা পাচার করেছে। অন্যায়ের কারনে ৫০০ বছরের ইতিহাসে বাংলাদেশ থেকে কোন নেত্রী পালিয়ে গেছে। কিন্তু আমাদের নেত্রীকে অন্যায় ভাবে দীর্ঘদিন কারাগারে রাখার পরও পালিয়ে যায়নি। তাই সবাইকে দেশ থেকে পালিয়ে যাওয়া নেত্রীকে বাদ দিয়ে ভোটের অধিকার ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী দলের পতাকা তলে সমবেত হয়ে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।

ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আলমগীর হাওলাদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খন্দকার, চম্পাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.মাসুম বিল্লাহ সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় ধানখালী ও চম্পাপুরের হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে কলেজ মাঠ জনসমুদ্রে পরিনত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।