![]() ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে যা বললেন শেখ হাসিনা
৬ November ২০২৪ Wednesday ৯:২৮:২৪ PM
আমাদের বরিশাল ডেস্ক: ![]() মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার বার্তা পোস্ট করা হয়। এতে বলা হয়, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ডোনাল্ড জে. ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, এই বিশাল বিজয় তার অসাধারণ নেতৃত্বের গুণাবলির প্রমাণ এবং আমেরিকার জনগণের তার ওপর অর্পিত গভীর বিশ্বাসের প্রতিফলন।’ পোস্টে আরও বলা হয়েছে, ‘শেখ হাসিনা ডোনাল্ড জে. ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের সাথে তার প্রথম প্রেসিডেন্সির সময় প্রধানমন্ত্রী হিসেবে তার বিভিন্ন সাক্ষাতের স্মৃতি স্মরণ করেন। তিনি আশা প্রকাশ করেন, তার দ্বিতীয় প্রেসিডেন্সির অধীনে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে। উভয় দেশের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক স্বার্থকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি প্রকাশ করেন তিনি।’ ![]()
এর আগে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে আরেকটি পোস্ট দেয়া হয়। এতে লেখা হয়, ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় অভিনন্দন ডোনাল্ড ট্রাম্প!’ পোস্টে আরও বলা হয়, ![]()
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||



