![]() বাউফলে বাবা ও দুই ছেলেকে কুপিয়ে জখম
৯ November ২০২৪ Saturday ৫:২৮:৩৩ PM
বাউফল, পটুয়াখালী প্রতিনিধি: ![]() জমি সংক্রান্ত বিরোধের জেরে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া এলাকায় গতকাল শনিবার আশিষ চন্দ্র দাস (৩৪) ও তার বড় ভাই অসীম চন্দ্র দাস (৪০) এবং বাবা মধু সূধন দাসকে (৬৫) পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। আহত ব্যক্তিদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দা, আহত ব্যক্তিদের স্বজন ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কালাইয়া গ্রামের মধু সূধন দাসের (৬৫) সঙ্গে একই এলাকার রনজিৎ দাসের (৫৫) বিরোধ চলে আসছে। শনিবার সকাল আটটার দিকে রনজিৎ লোকজন নিয়ে ওই বিরোধীয় জমি মাপঝোঁক করে দখলে নেওয়ার চেষ্টা চালান। এতে মধু সূধন দাস বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মধু সূধনকে থাপ্পর মারেন রনজিৎ। তাকে রক্ষা করতে মধু সূধনের দুই ছেলে আশিষ ও অসীম এগিয়ে গেলে তাদেরকেও রনজিৎ দাসের রাজীব চন্দ্র দাস (৩০) ও সজীব চন্দ্র দাসের (২৬) নেতৃত্বে ছয়-সাতজনের একটি দল ছুরিকাঘাত করে ও কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজীব চন্দ্র দাস মুঠোফোনে বলেন,‘তাদের জমি জবর দখল করে রেখেছে মধু সূধন দাস। এ নিয়ে তার বাবা রনজিৎ দাস কথা বলায় মধু সূধন দাস ও তার লোকজন তাঁর বাবাকে (রনজিৎ) মারধর করে। খবর পেয়ে তারা গিয়ে তার বাবাকে রক্ষা করেছেন। তখন মধু সূধন দাসের লোকজনের সঙ্গে হাতাহাতি হয়েছে।’ বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন,‘জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং আহত ব্যক্তিদের খোঁজখবর নিয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

