![]() পাথরঘাটায় মাদক সেবনকালে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার
১১ November ২০২৪ Monday ১২:৪৮:৪৯ PM
পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি: ![]() বরগুনার পাথরঘাটায় মাদক সেবনকালে পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও উপজেলার শ্রমিকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড তালতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পাথরঘাটা থানা পুলিশের ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান সোহেল পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মো. নুরুল আমিনের ছেলে। তিনি পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেছেন। হেলাল কাজী পাথরঘাটা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাতেমপুর এলাকার কালাম কাজীর ছেলে। তিনি সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। ওসি মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তালতলা এলাকায় মুস্তাফিজুর রহমান সোহেলের বাসায় অভিযান চালায়। সেখানে সোহেল তার এক সহযোগীসহ মাদকসেবন করছিলেন। এ অবস্থায় তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ১৫টি ইয়াবা ও মাদকসেবন করার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ সোমবার (১১ নভেম্বর) আদালতে সোপর্দ করা হবে।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

