![]() বরিশাল ধানগবেষণা সড়কে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে চলছে বালু ভরাট
১২ November ২০২৪ Tuesday ১:১৩:৫৪ PM
বিশেষ প্রতিনিধি: ![]() কোন ধরনের নিয়মনীতি তোয়াক্কা না করেই নগরীর রুপাতলী ধান গবেষণা সড়ক এলাকায় অবৈধ ভাবে ড্রেজার দিয়ে পুকুর জলাশয় চলছে বালু ভরাটের মহোৎসব।অভিযোগ উঠেছে সিটি করপোরেশনের অসাধু কর্মকর্তা কর্মচারীকে ম্যানেজ করে গত কয়েক দিন ধরে এ বালু ভরাট করছে স্থানীয় বিএনপির নেতা কর্মীরা। খোজ নিয়ে জানাযায় ২৪ নং ওয়ার্ড এলাকায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই ধান গবেষণা সহ রুপাতলী এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়। এমনকি পুরো বর্ষা মৌসুমে এলাকা পানির নিচে ডুবে থাকে। গেলো আলীগ সরকারের সময় ধান গবেষণা সড়ক ও রুপাতলী এলাকায় তেমন উন্নয়নের ছোয়া লাগেনি। এমনকি জলবদ্ধতা দুর করার জন্য কোন ড্রেনেজ নির্মাণ কাজ হয়নি। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের পর স্বৈরাচার শেখ হাসিনা পলায়নের পর দেশে অন্তর্ভুক্তী সরকার গঠন হয়। স্থানীয়রা জানান দীর্ঘ বছর অত্র এলাকায় ড্রেজার দিয়ে বালু ভরাট বন্ধ ছিলো। কিন্তু গত ৫ আগষ্টের পর স্থানীয় বিএনপির কতিপয় নেতাকর্মী ড্রেজার দিয়ে বালু ভরাট শুরু করে। কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে ড্রেজার দিয়ে বালু ভরাট বন্ধ হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

