![]() ঝালকাঠিতে আমুসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলার আবেদন
১৩ November ২০২৪ Wednesday ১২:৪৭:১৪ PM
ঝালকাঠি প্রতিনিধি: ![]() ঝালকাঠি জেলা বিএনপির অফিসে হামলা ও ভাঙচুর করার অভিযোগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার সহ ৫৯ জনের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় মামলার আবেদন করা হয়েছে। সোমবার রাতে ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম জুবায়ের বাদী হয়ে এজাহার দায়ের করেন। দরখাস্তকারী জিয়াউল ইসলাম জুবায়ের বলেন,স্বৈরশাসনে অবৈধ হস্তক্ষেপের কারণে এতদিন থানায় মামলা হয়নি। দেশ স্বাভাবিক হওয়ার পরে গতকালরাতে দলীয় নেতাকর্মীদের সিদ্ধান্ত নিয়ে এজাহার দায়ের করেছি। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, একটা অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

