Current Bangladesh Time
Monday December ৮, ২০২৫ ৭:৩৪ AM
Barisal News
Latest News
Home » ভোলা » ভোলা সদর » ভোলায় সিরাজ হত্যা মামলায় নারীসহ গ্রেপ্তার ৩
১৩ November ২০২৪ Wednesday ৪:২৪:০৩ PM
Print this E-mail this

ভোলায় সিরাজ হত্যা মামলায় নারীসহ গ্রেপ্তার ৩


ভোলা প্রতিনিধি:

ভোলায় জ‌মি-জমা‌র বিরোধকে কেন্দ্র ক‌রে সিরাজ ব্যাপারী আলোচিত হত্যা মামলার দুই নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল মঙ্গলবার রাত ১০ টার দি‌কে তা‌দের বগুড়া সদর থানার মাল‌তিনগর এলাকার নাটাইপাড়ার এক‌টি বা‌ড়ি থে‌কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হ‌লেন, হত্যা মামলার প্রধান আসামি মো: বাবুল (৪০), ভানু বেগম (৬০) এবং হাসনা বি‌বি (৩৫)। তারা সবাই ভোলার চরফ্যাশন উপ‌জেলার দুলারহাট থানা চর যমুনা গ্রা‌মের বা‌সিন্দা।

বুধবার সকা‌লে র‍্যাবের ভোলা ক্যাম্পের কমান্ডার লে: মো: শাহরিয়ার রিফাত অভি তথ্য নি‌শ্চিত ক‌রেন। এবং তিনি জানান, এবছর গত ৪ সে‌প্টেম্বর ভোলার চরফ্যাশন উপ‌জেলার দুলার হাট থানা চর যমুনা এলাকায় জ‌মি-জমার বিরোধকে কেন্দ্র ক‌রে মো: সিরাজ ব্যাপারীকে হত্যা ক‌রেন বাবুল ও তার সহযোগীরা। প‌রের দিন এঘটনায় এক‌টি মামলা হয়। আসামিরা র্দীঘ‌দিন পলাতক ছিলেন। এরপর আধুনিক প্রযু‌ক্তি ব্যবহার ক‌রে র‍্যাব-৮ ও র‍্যাব-১২ যৌথ অভিযান চা‌লি‌য়ে তা‌দের বগুড়া সদর থানার মাল‌তিনগর এলাকার নাটাইপাড়ার এক‌টি বা‌ড়ি থে‌কে তা‌দের গ্রেপ্তার করা হয়।

তি‌নি আ‌রও বলেন, তা‌দের ভোলায় আনা হ‌চ্ছে এবং আজ আদাল‌তে প্রেরণ করা হ‌বে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আজ ৮ ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস
ব্যয়বহুল বরিশাল–ভোলা সেতুর নির্মাণে আর্থিক সংস্থান নিয়ে শঙ্কা উপদেষ্টার
জাতীয় নির্বাচনে ভোটের সময় এক ঘণ্টা বাড়াল ইসি
জাতি হিসেবে আমরা বিজয়ীদের পাশে দাঁড়াব: মীরগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সেতু উপদেষ্টা
আজ ৬ ডিসেম্বর, কলাপাড়ায় পাকিস্তানী হানাদার মুক্ত দিবস
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com