![]() রাজাপুরে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ
১৬ November ২০২৪ Saturday ৪:৫২:৩৪ PM
রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি: ![]() ঝালকাঠিতে রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন জেলা শ্রমিকদলের নেতাকর্মীরা। শুক্রবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে শহরের কলেজ মোড় এলাকায় তারা এ বিক্ষোভ করেন। বিক্ষোভ মিছিলে জেলা শ্রমিকদলের সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. তানজের আলীসহ সদর উপজেলা ও পৌর শ্রমিকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা শ্রমিকদলের সভাপতি টিপু সুলতান বলেন, আজকে রাজাপুর উপজেলায় একটি অনুষ্ঠানে শ্রমিকদলের কমিটি নিয়ে আমাদের সঙ্গে নাসিম আকন খারাপ ব্যবহার করেন। সেখানে কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ভাই উপস্থিত ছিলেন। তার সামনে আমাদের অপমান করেছে, পরে আমরা সেখান থেকে চলে এসেছি। আমরা জেলা বিএনপির নেতাকর্মীদের মৌখিকভাবে বিষয়টি জানিয়েছি। এ ছাড়াও লিখিত অভিযোগ দেওয়া হবে। তারা যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তাহলে শ্রমিকরা নাসিম আকনকে লাঞ্ছিত করবে। এ বিষয়ে রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনকে একাধিক বার কল করেও সংযোগ পাওয়া যায়নি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

