![]() বরিশালে হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার
২০ November ২০২৪ Wednesday ১১:১৯:৩৩ PM
নগর প্রতিনিধি: ![]() বরিশালে কাঠুরে আনিচুর রহমান হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামিরা হলেন, বরিশাল সদর উপজেলার চরআবদানী এলাকার বাসিন্দা আলভী (২৩) ও তার বাবা শরীফুল ইসলাম সুমন (৪২) ও মা ঝুমুর বেগম (৩৭)। বুধবার (২০ নভেম্বর) দুপুরে বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন উপ-কমিশনার (উত্তর) রুনা লায়লা। তিনি বলেন, ৩০ নভেম্বর রাতে আলভী তার বাবা-মায়ের সহযোগিতায় একই এলাকার বাসিন্দা আনিচুর রহমানের (৪১) পেটে ছুরিকাঘাত করেন। এতে আনিচুর গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আনিচুরের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী ছনিয়া বেগম বাদী হয়ে ৫ নভেম্বর একটি হত্যা মামলা করেন। এছাড়া ভারতে যাওয়ার আগ মুহূর্তে ১৯ নভেম্বর নওগাঁ থেকে শরীফুলের ছেলে ও মামলার প্রধান আসামি আলভী এবং মামলার তিন নম্বর আসামি শরীফুলের স্ত্রী ঝুমুরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সবাই প্রাথমিকভাবে হত্যার ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন এবং প্রথমে গ্রেপ্তার হওয়া শরীফুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। এসআই বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে এই হত্যা মামলা ছাড়াও একাধিক মামলা রয়েছে। তবে সর্বশেষ হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

