" />
AmaderBarisal.com Logo

মঠবাড়িয়ায় গৃহবধূকে ধ*র্ষ*ণের অভিযোগে স্বামীর বন্ধু গ্রেপ্তার


আমাদেরবরিশাল.কম

২১ November ২০২৪ Thursday ৮:০১:৪৪ PM

মঠবাড়িয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় রাজমিস্ত্রির স্ত্রী (১৮) কে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে স্বামীর বন্ধু সজিব চাপরাশী (২৭) কে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২১ নভেম্বর) তাকে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।

গ্রেপ্তার সজিব উপজেলার বুখইতলা বান্ধবপাড়া গ্রামের আঃ কুদ্দুস চাপরাশীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বুখইতলা বান্ধবপাড়া গ্রামের ওই গৃহবধূর স্বামীর সাথে লম্পট সজিব চাপরাশী রাজমিস্ত্রীর কাজ করে। সেই সুবাদে সজিব তাদের বসত বাড়িতে আসা যাওয়া করতো এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলো। গতকাল বুধবার (২০ নভেম্বর) সকালে তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে ঘরে ঢুকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক সজিব চাপরাশী পালিয়ে যায়। এ ঘটনায় ওই নারী বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমকে আজ বৃহস্পতিবার ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সিভিল সার্জন কার্যালয় এবং আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।